×

পাঁচবিবিতে বণিক সমিতির করোনাকালীন খাদ্য সামগ্রী বিতরণ

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ করোনা মহামারীর সময় মানুষ যখন ঘরে বসে বেকারত্ব ও কষ্টে খাদ্য অভাবে বসবাস করছে ঠিক তখনই হত-দরিদ্র প্রায় ৩০০ অধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করলেন পাঁচবিবির বণিক সমিতি। এ উপলক্ষ্যে সোমবার বিকেল ৫ টায় বালিঘাটা বাজারের সোসাইটি মার্কের ৩য় তলায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ¦ এ্যাডঃ সামছুল আলম দুদু। বিশেষ অতিীথ হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন, পৌর মেয়র আলহাজ¦ হাবিবুর রহমান হাবিব, পাঁচবিবি থানার ওসি (তদন্ত) গোলাম সারওয়ার, সমিতির সভাপতি ভরদ প্রসাদ গোয়ালা, সহ-সভাপতি তাইজুল ইসলাম, সাধারণ সম্পাদক নাদিম মন্ডল, বণিত সমিতির সদস্য ও বন্ধনের পরিচালক শফিকুল ইসলাম চৌধুরী বিপ্লব, বিশিষ্ট ব্যবসায়ী দুলু গেয়ালা, রাখি হোটের স্বাত্ত্বাধিকারী জীবন কুমার সরকার বাপ্পিসহ সমিতির সকল সদস্যবৃন্দ।