নিজস্ব প্রতিবেদক: সারাদেশে ২৫ বছর ও তদূর্ধ্ব বয়সীদের করোনা ভাইরাসের গণটিকা দান কর্মসূচি শুরু হয়েছে। আজ সকাল ৯টা থেকে দেশের ৪ হাজার ৬০০টি ইউনিয়ন, ১ হাজার ৫৪টি পৌরসভায় এবং সিটি করপোরেশন এলাকার ৪৩৩টি ওয়ার্ডে একযোগে এ গণটিকা দান কর্মসূচি শুরু হয়। চলবে বিকাল ৩টা পর্যন্ত। এতে ৩২ হাজার ৭০৬ জন টিকাদান কর্মী ও ৪৮ হাজার ৪৫৯ জন স্বেচ্ছাসেবী কাজ করছেন।
টিকা নিতে প্রতিটি কেন্দ্রেই মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। প্রতিটি কেন্দ্রেই মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরিস্থিতি সামলাতে কাজ করছেন তারা।
সরজমিন, সিলেটের ওসমানীনগরের তাজপুর মঙ্গলচ-ী উচ্চ বিদ্যালয়ের টিকাকেন্দ্রে কয়েক শতাধিক নারী-পুরুষ লাইনে দাঁড়িয়েছেন।
