×

পাঁচবিবিতে শেখ কামালের জন্মদিন উদযাপন

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে জাতির জনক বঙ্গবন্ধুর জেষ্ঠ্য পুত্র, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্টি সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠক এবং আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা¡ শেখ কামালের ৭২-তম জন্মদিন উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্টেশন রোডের ছাত্রলীগ দলীয় কার্যালয়ে পাঁচবিবি পৌর শাখা ছাত্রলীগের উদ্যোগে জন্মদিন উপলক্ষে কেককাটা, আলোচনা সভা, শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, কর্মহীন সুবিধা বঞ্চিত সহ ছিন্নমুল ও পথশিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর আঃ হান্নান রনি, পৌর স্বেচ্ছাসেবকলীগ সম্পাদক মোসাইদ আল-আমিন সাদ ও পৌর ছাত্রলীগের সংগ্রামী সম্পাদক সাইদুর রহমান রাজু।