×

অবৈধ সংবাদ মাধ্যম ও কথিত সাংবাদিক

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : সংবাদ প্রতিষ্ঠান এবং সাংবাদিকের অটুট বন্ধন। যার কখনই ফাটোল ধরে না। তবে স্বার্থের কাছে আজ পরাজিত ও লাঞ্ছিত হচ্ছে প্রকৃত সংবাদ প্রতিষ্ঠান এবং নিবেদিত সাংবাদিক কর্মী। তবে হঠাৎ করেই দেশ টাকে চারদিক থেকে ভয়ংকর ভাবে আকঁেড় ধরেছে ভূইফোঁড় ও কথাকথিত সাংবাদিকের দল।

পর্যালোচনা করে দেখা যায় চলমান করোনা মহামাড়ির শুরু থেকেই জেলা, উপজেলা, ইউনিয়নসহ বিভিন্ন এলাকা ভিত্তিক ভাবে গড়ে উঠেছে অনিবন্ধিত অন-লাইন পোর্টাল, ইউটিউব এবং আইপি টিভিসহ বেশকিছু সংবাদপত্র। যার প্রমান সকলের হাতের নাগালেই থাকলেও তাদের বিরুদ্ধে কেউ যেন কিছুই করতে পারছে না। সম্প্রতী জয়যাত্রা টিভির সূত্র ধরে সরকারসহ দেশের সকল স্তরের প্রতিষ্ঠান জাগরিত হয়ে উঠেছে।

অথচ সকাল হলেই বিভিন্ন জনপথ, সরকারি ও বে-সরকারি প্রতিষ্ঠানে প্রকৃত সাংবাদিকের চেয়ে বেনামধারী পত্রিকা, অনিবন্ধিত অন-লাইন পোর্টাল, ইউটিউব এবং আইপি টিভির সাংবাদিক দলের প্রতিযোগিতা করতে দেখা যায়। ওই সকল সাংবাদিকের নেই সংবাদ বিষয়ক জ্ঞান, নেই যথাযথ প্রাতিষ্ঠানিক যোগ্যতা। তবুও তারা সাংবাদিক হিসাবে বহুল পরিচিত। প্রভাতে তারা বিভিন্ন প্রতিষ্ঠানের লোগো ও পরিচয় পত্র নিয়ে ছুঁেট চলে এই প্রান্ত থেকে ওই প্রান্তরে। তাদের প্রবল কোন এক শক্তির উপর ভর করে রাত্রিকেও তারা হার মানাতে বাধ্য করছে।

দেশের সরকারী ও বে-সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাধারন জনগনের কিছু ভুল ত্রুটির সূত্র ধরে কথিত সাংবাদিকরা তাদের ফাঁদে শিকার করার জন্য জাল বুনতে থাকে। সমাজের ভদ্র ও সচেতন মানুষরা তাদের সন্মান রক্ষার্থে কথিত সাংবাদিকদের দলের কাছে পরাজিত শিকার করে। ওই সময় প্রকৃত সংবাদ কর্মীরা নির্বাক। “হায়নার দল এক জোট হয়ে যেমন বনের রাজা সিংহের খাবার ছিনিয়ে নেই” তেমনি কথিত সংবাদ কর্মীরা কারনে প্রথম শ্রেনীর সাংবাদিকরা তাদের সন্মান বাচাঁতে বিভিন্ন সময় তারা নিজের পরিচয় আড়াল করে ফেলে।

প্রত্যেক জেলা ও উপজেলায় তথ্য সংগ্রহ কালে সমাজের অনেক সচেতন নাগরীক নানা উক্তি করে বলেন,  স্থানীয় সাংসদ, বিভিন্ন সংগঠনের নেতা, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীরাও তাদের সংবাদ সংস্থাকে সমর্থন করে যাচ্ছে। কেন না তাদের ছোট ছোট অনুষ্ঠান গুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, আর ঢাকা পড়ছে নানা ধরনের অনিয়ম। যার পূর্ণাঙ্গ দলিল দেয়া অনেক কঠিন। ওই সকল সাংবাদিকদের নেই তেমন কোন পারিবারিক মর্যাদা, প্রাতিষ্ঠানিক শিক্ষাসহ সংবাদ বিষয়ক প্রশিক্ষণ, তবুও তারা অবৈধ সংবাদ প্রতিষ্ঠানের কথিত সাংবাদিক।

লেখক : সাংবাদিক