×

প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর জন্য আম পাঠালেন ইমরান খান

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: বাংলাদেশের প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আম উপহার পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার ঢাকায় পাকিস্তান হাইকমিশন এ তথ্য জানিয়েছে।
পাকিস্তান হাইকমিশন জানায়, গত বছরের মতো এবারও পাকিস্তান সরকার বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের জন্য উপহার হিসেবে তাজা পাকিস্তানি আম পাঠিয়েছে।
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা উপহার হিসেবে ১ হাজার কেজি হাঁড়িভাঙ্গা আম পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।