দিবাকর দত্ত পুলিন, পিরোজপুর : পিরোজপুরের ইন্দুরকানীতে ইউএনওর উপস্থিতিতে এক যুবলীগ নেতার উপর হামলার ঘটনা ঘটেছে। রোববার সকালে ইউএনও অফিসের সামনে এ ঘটনা ঘটে ।
জানা যায়, নবাগত যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানমের সাথে ইন্দুরকানী উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোঃ নাসির উদ্দিন সেপাই দেখা করতে আসলে সাবেক উপজেলা যুবলীগের সভাপতি ও আওয়ামীলীগের নেতা মোঃ নুরুজ্জামান খানের ছেলে যুবলীগ নেতা নবীন অতর্কিত ভাবে নাসির উদ্দিন সেপাইর উপর হামলা চালায়। হামলায় বেপোরোয়া ভাবে মাথায় আঘাত করলে সে গুরুত্বর আহত হয়। পরে হামলাকারী নবীন কে বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান ও যুবলীগের কর্মীরা ইউএনও রুমে আটকিয়ে নবীনকে মারধর করেন। খবর পেয়ে ইন্দুরকানী থানা পুলিশ ও আনসার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রন আনেন।
নবীনের পিতা মোঃ নুরুজ্জামান খান জানান, নবীন মোটরসাইকেলে উপজেলা পরিষদের সামনে আসলে তুচ্ছ ঘটনায় নাসির সেপাইয়ের সাথে কথা কাটাকাটি হয়। তখন নবীনকে নাসির সেপাই চর থাপ্পর মারে। এতে নবীন ক্ষিপ্ত হয়ে পরে নাসিরকে মারধর করে। তবে বিষয়টি পরে মিমাংশা হয়ে যায়।
হামলায় স্বীকার উপজেলা যুবলীগের সহ সভাপতি নাসির সেপাই জানান, পূর্বপরিকল্পিত ভাবে ইউএনও সামনে নবীন আমার উপর হামলায় চালায় ।
বিষয়টি স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম জানান, মারামারি ঘটনার পরে উভয়ের মধ্যে আমার কার্যালয়ে বসে মিমাংসা হয়েছে ।
