মাইনুল হক সান্টু, চারঘাট (রাজশাহী) : রাজশাহীর চারঘাট ও বাঘার পদ্মানদী রক্ষা বাঁধ পরিদর্শন করেন স্থানীয় সংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলম এমপি। রবিবার সকালে মেশিন চালিত নৌকা যোগে উপজেলার পিরোজপুর, চন্দনশহর, রাওথা ও বাঘা উপজেলার মিরগঞ্জ, আলাইপুর নদীতীরবর্তী ভাঙ্গন এলাকাগুলো পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা, পানি উন্নয়ন র্বোড নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম শেখ, উপ-বিভাগীয় প্রকৌশলী আতিকুর রহমান সহ পানি উন্নয়ন বোর্ডে কর্মকর্তাবৃন্দ।
স্থানীয় সংসদ ও মাননীয় প্রতিমন্ত্রী শাহারিয়ার আলম চারঘাট ও বাঘা উপজেলার ক্ষতিগ্রস্ত নদীতীরবর্তী এলাকাগুলো সরেজমিনে ঘুরে দেখেন। চলমান বাঁধ নির্মান প্রকল্পের আওতায় উপজেলার টাঙ্গন, পিরোজপুর,চন্দনশহর ও রাওথার বাধঁ নির্মান কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করার জন্য পানি উন্নয়ন বোড কর্মকর্তাদের তাগিদ দেন। ইহাছাড়াও নদী ভাঙ্গনরোধে বাঘা উপজেলার মিরগঞ্জ ও আলাইপুরে ৪টি আই বাধঁ নির্মানের আশ্বাস দেন।
উল্লেখ্য যে, চারঘাট ও বাঘা উপজেলার নদী তীরবর্তী মানুষের ঘরবাড়ি ও জমি রক্ষার্থে ৭শত ২২ কোটি ২৪ লক্ষ টাকা ব্যয়ে বাধঁ নির্মান ও ড্রেজিং এর কাজ শুরু হয়েছে। এই প্রকল্পের আওতায় বাঘা উপজেলার ১২ কি:মি: নদী ড্রেজিং এবং চারঘাট ও বাঘা উপজেলার ৫ হাজার ১শত মিটিার ব্লক দিয়ে পাকা বাঁধ তৈরি হবে। এর মধ্যে চারঘাট উপজেলার পিরোজপুর, চন্দনশহর, রাওথা ও টাঙ্গনে ১ হাজার ৫শত মিটার পাকা বাঁধ দেয়ার জন্য ইতিমধ্যে ঠিকাদার নিয়োগ দিয়ে ব্লক তৈরির কাজ শুরু হয়েছে।
এ প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম শেখ বলেন, স্থানীয় সংসদ ও প্রতিমন্ত্রী শাহারিয়ার আলম নির্মানধীন বাধঁ প্রকল্পের নির্ধারিত নদীতীরবর্তী এলকাগুলো পরিদর্শন করেছেন এবং গুনগত মান ঠিক রেখে দ্রুততম সময়ের বাধঁ নির্মানের কাজ শুরু করতে পরামর্শ প্রদান করেছেন। এছাড়াও পিরোজপুর থেকে রাওথা পর্যন্ত বাধঁ নিমার্নে চলামান প্রকল্পে অন্তর্ভুক্তি করে সংশোধনী আনার জন্য পরামর্শ প্রদান করেন বলে জানান তিনি।
