নিজস্ব প্রতিবেদক,ঢাকা: ঢাকা মহানগর শাখার কার্যক্রম সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম এই চারটি ইউনিটে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। প্রতিটি ইউনিটেই দুই সদস্যবিশিষ্ট কমিটি দেওয়া হয়েছে।
বুধবার (১৪ জুলাই) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এসব কমিটি অনুমোদন করেন।
ঢাকা মহানগর উত্তরে জসিম সিকদার রানাকে আহ্বায়ক ও রুহুল আমিন সোহেলকে সদস্য সচিব; দক্ষিণে শাহ আলম (পাভেল শিকদার)কে আহ্বায়ক ও মো. নিয়াজ মাহমুদ (নিলয়)কে সদস্য সচিব; মহানগর পূর্বে শেখ খালিদ হাসান জ্যাকিকে আহ্বায়ক ও মোহাম্মদ আল-আমিনকে সদস্য সচিব এবং পশ্চিমে মহসিন সিদ্দিকী রনিকে আহ্বায়ক ও আশরাফুল হোসেন মামুনকে সদস্য সচিব করা হয়েছে।
বুধবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপিতে কমিটি অনুমোদনের এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে আহ্বায়ক কমিটির পূর্ণাঙ্গ প্রস্তাবনা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দফতরে জমা দেওয়ার জন্য মহানগর উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিমের আহ্বায়ক ও সদস্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।
