×

পাঁচবিবিতে বিদ্যুত স্পৃষ্টে পিতার মৃত্যু

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ডুগরপাড়ায় গতকাল সোমবার সন্ধ্যায় বিদ্যুত স্পৃষ্টে সাহাব উদ্দিন (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় সাহাব উদ্দিনের ছেলে কাজল (১৩) আহত হয়েছে। নিহত সাহাব উদ্দিন উপজেলার আওলাই ইউনিয়নের ডুগরপাড়া গ্রামের মৃত খিতির মিস্ত্রির ছেলে।

পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব জানান, সন্ধ্যায় বৃষ্টির সময় সাহাব উদ্দিন ও তার ছেলে কাজল নিজ ঘরের টিন ঠিক করার সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যায়। তাৎক্ষণিক তাদের হাসপাতালে নেয়ার পথে সাহাব উদ্দিন মারা যান। ছেলে কাজল প্রাথমিক চিকিৎসা নিয়েছে।