নিজস্ব প্রতিবেদক, ঢাকা : নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে ।

মিজানুর রহমান কিসমতকে আহ্ববায়ক করে ৬৮ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি করা হয়েছে। কমিটিতে ৩জন যুগ্ম আহ্ববায়ক হিসেবে রয়েছেন এডভোকেট সাফিল আহমেদ, দেওয়ান আওলাদ হোসেন, আরিফুর রহমান সিকদার । তাছাড়া আকমল হোসেন ও ডা. বাবুলসহ অন্যদের সদস্য হিসেবে রাখা হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারী বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং স্থানীয় সাংসদ সালমান এফ রহমানের তত্তাবধান ও সহযোগীতায় নবাবগঞ্জেে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম অধিকতর বেগবান হবে বলে নেতাকর্মীরা মনে করেন। নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।
