নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : ‘আমাকে সাহায্য করুন। করোনায় শয্যাশায়ী বাবার অক্সিজেন লেভেল দ্রুত নিচে নেমে যাচ্ছে। বাবাকে বাচাঁতে দ্রুত অক্সিজেন প্রয়োজন। আমাকে সাহায্য করুন।’ রাত আনুমানিক ১২.১০ মিনিট হটলাইনের নাম্বারে ছেলে রায়হান(ছদ্ম নাম) এর ফোন। গাজীপুর মহানগরের ৪৭ নম্বর ওয়ার্ডে টিএন্ডটি এলাকায় করোন আক্রান্ত এক বাসিন্দার ছেলে পিতার জরুরী অক্সিজেন প্রয়োজন মেটাতে এভাবে যুবলীগের হটলাইনে কল দেয়।
যুবলীগ আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল অবগত হয়ে দ্রুত স্বেচ্ছা সেবক আলী হোসেন সুমনের নেতৃত্বে একটি দল সেখানে পাঠিয়ে দেন।
হটলাইন সেবার পারভেজ আনোয়ার জানান, রাসেল ভাইয়ের নির্দেশে ফোন পাওয়ার ৫ মিনিটের মধ্যে অক্সিজেনবাহী গাড়ি গাজীপুর হতে টংগীর উদ্দেশ্যে রওনা হয়। রাত তখন ১.১০ মিনিট টংগীর ৪৭ নং ওয়ার্ডের টিএন্ডটি এলাকায় জরুরি অক্সিজেন সেবা নিয়ে হাজির হন আলী হোসেন সুমন, রতন, মাহবুব আলমসহ কয়েকজন স্বেচ্ছাসেবক।
‘আই এম ভেরি মাচ্ গ্রেটফুল টু ইউ’ ছলছল চোখে একথাতেই নিজের প্রতিকৃয়া ব্যক্ত করেছেন ওই করোনা রোগী। এককথা জানিয়ে যুবলীগ স্বেচ্ছাসেবক আলী হোসেন সুমনের ভাষ্য, ‘আমার কাছে এটা ছিলো জীবনের একটি স্মরণীয় মুহুর্ত।’
তিনি আরও জানান, অপরদিকে স্বেচ্ছাসেবকদের পাঠিয়ে রোগির খবর জানতে অপেক্ষা করছিলেন কামরুল আহসান। অক্সিজেন সেবা দেয়া শেষ করে কথা হয় তার সাথে। এক বুক স্বস্তি নিয়ে তিনি শুকরিয়া আদায় করেন। এভাবে মানুষের পাশে দাড়াতে পেরে বুকটা গর্বে ভরে উঠছিলো।
