নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হয়েছে। গাজীপুর ছাত্রলীগের সাবেক সভাপতি হিরা সরকার করোনায় আক্রান্ত রোগীদের জন্য ১০টি ফ্রি অ্যাম্বুলেন্স সেবা শুরু করেছেন।
আজ শনিবার বেলা ১১ টায় মহানগরের চান্দনা স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে হীরা সরকার উক্ত অ্যাম্বুলেন্স সেবা উদ্ভোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে হীরা সরকার বলেন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে এই ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। করোনায় আক্রান্ত বা অন্য যে কোন রোগি জরুরী ভিত্তিতে হাসপাতালে পৌছাতে মহানগরের ৮ থানায় অ্যাম্বুলেন্স সদা প্রস্তুত থাকবে। ০১৭১৩৮৩০১৩০ হটলাইনে কল দিলেই স্বেচ্ছাসেবীরা অ্যাম্বুলেন্স নিয়ে রোগীর বাড়িতে হাজির হবে।
এ সময় অন্যান্যের মধ্যে মহানগর যুবলীগ নেতা আলমগীর হোসেন, রাসেদ আলম, আরিফ হোসেন, সায়মন হোসেন, সুরুজ মিয়া প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
