মোহাম্মদ আলম : করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে রেশনিং পদ্ধতিতে খাদ্য সহায়তা শুরু করেছে গাজীপুর মহানগর যুুবলীগ। মহানগর যুবলীগের আহ্বায়ক মোঃ কামরুল আহসান সরকার রাসেল মহানগরের সহস্রাধিক পরিবারে রেশনিং খাদ্য সহায়তা দিবেন।
আজ শুক্রবার দুপুরে ভোগড়া বাইপাস এলাকায় স্বাস্থ্যবিধি মেনে এক অনুষ্ঠানে অসহায় পরিবারের হাতে রেশনের খাদ্য সামগ্রী বিলি করার মাধ্যমে কর্মসূচির উদ্ভোধন করা হয়েছে।

কামরুল আহসান সরকার বলেন, যুবলীগ কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ভাইয়ের নির্দেশে গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্থদের সহায়তায় রেশনিং সিস্টেম চালু করা হলো। করোনা মহামারিতে মানুষ নানাভাবে ভুক্তভোগি। সবথেকে বড় খাদ্য সমস্যা। অসহায় মানুষ যাতে মনে করে তাদের খাদ্য নিরাপত্তা রয়েছে। সেই লক্ষ্যে রেশনিং সিস্টেম চালু করা হলো।
তিনি বলেন, ‘একটি মানুষও না খেয়ে থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঘোষণা কার্যকর করতে যুবলীগ বদ্ধপরিকর। যতদিন করোনা মহামারির প্রকোপ থাকবে এভাবে রেশনিং সিস্টেমে প্রতি মাসে ভুক্তভোগী পরিবারের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত রাখা হবে।
রেশনিং বিলি অনুষ্ঠানে অন্যান্যের মাঝে যুবলীগ নেতা মোঃ আতিকুর রহমান খান রাহাত, আফজাল হোসেন সরকার পাভেল, মোঃ মনিরুজ্জামান মনির, মোঃ রফিকুল ইসলাম রবি প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
