×

পাবনায় গ্রেফতার রাজশাহীর সেই মেয়র

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

পাবনার ঈশ্বরদী থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার গভীর রাতে বাঘা থানা পুলিশ বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীর বাড়িতে অভিযান চালান। অভিযানের বিষয়টি টের পেয়ে মেয়র মুক্তার আলী বাড়ি থেকে পালিয়ে যান। অভিযান চালিয়ে তার স্ত্রী জেসমিন বেগম এবং দুই ভাতিজাকে আটক করেছে পুলিশ। এ সময় চারটি বিদেশী অস্ত্র, নগদ ৯৪ লাখ ৯৮ হাজার টাকা ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।