×

অসহায়দের পাশে গাজীপুর জেলা যুবলীগ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : সর্বাত্মক লকডাউন চলার সময়ে অসহায় লোকজনের পাশে দাঁড়িয়েছে গাজীপুর জেলা যুবলীগ নেতৃবৃন্দ।

সোমবার দুপুরে নগরের অছি নগর এলাকায় কর্মহীন, অসহায় ও দুস্থ গরীবদের মাঝে খাবার সামগ্রী ও রান্না করা খাবার এবং দরিদ্র কৃষক ও এলাকাবাসীর মাঝে কাঠ, ফলজ ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

এসময় জেলা যুবলীগ আহবায়ক এস এম আলতাফ হোসেন, সদস্য সচিব কালিয়াকৈর উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিমা আজাদ সহ নেতৃবৃন্দ উপস্থিত থেকে এসব সামগ্রী বিভিন্ন বয়সী নারী পুরুষের হাতে তুলে দেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, যুবলীগের কেন্দ্রীয় নেতৃত্বে নির্দেশে এবং মানবিক কারণে তারা অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তা মূলক এবং জনসচেতনামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। করোনা মহামারীর এই ক্রান্তিকালে তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় অন্যান্যের মাঝে জেলা যুবলীগ আহবায়ক কমিটির সদস্য মনোয়ার হোসেন শাহিন, আজিজুর রহমান জন, ইব্রাহিম খলিল বাবু, আরিফুল ইসলাম, কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সাবেক সা. সম্পাদক মাসুদ পারভেজ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।