×

চারঘাট হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র আয়োজনে হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভা হয়েছে। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর আঞ্চলিক নিপোট হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি আলহাজ¦ ফকরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী সিভিল সার্জন ডা: মো: কাইয়ুম তালুকদার। স্বাগত বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আশিকুর রহমান। এসময় অন্যাদেও মধ্যে বক্তব্য রাখেন মুক্কিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান, পৌর মেয়র একরামুল হক,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, মেডিকেল আবাসিক ডা: শহিদুল ইসলাম রবিন, শেখ মোহাম্মদ রাশেদুল খান, ডা: আমিনুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদ হোসেন,চারঘাট মডেল থানার উপ-পরিদর্শক মনিরুল ইসলাম ও ,চারঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক নজরুল ইসলাম বাচ্চুসহ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।

প্রধান অতিথি বলেন কোভিড-১৯ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও কোন করোনা রোগী যেন সেবা থেকে বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্যে রাখতে হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ জানান এবং হাসপাতালের বিভিন্ন সমস্যা সমাধানের আশ^াস দেন সিভিল সার্জন। পাশাপাশি পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজশাহীর বিভিন্ন হাসপাতালে অক্্িরজেন সিলিন্ডার ও অক্্িরমিটারসহ বিভিন্ন উপকরন দেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানান জেলা সিভিল সার্জন ডা: কাইয়ুম তালুকদার।