নিজস্ব প্রতিবেদক : ব্র্যান্ডিং বাংলাদেশ এন্ড ইনভেস্টমেন্ট সামিট-২০২১ উপলক্ষে এক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিবাগত রাতে বাংলাদেশ ইনভেস্টমেন্ট অথরিটি (বিডা) এবং বেটার বাংলাদেশ ফাউন্ডেশন (বিবিএফ) যৌথভাবে ওয়েবিনারে সামিটের আয়োজন করে।
বিবিএফ এর সভাপতি প্রফেসর মাসুদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান (এমপি) ওয়েবিনারে অংশ গ্রহন করেন।
ওয়েবিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বাংলাদেশস্থ জাপানের রাষ্ট্রদূত নাওকো এলটো, বিজিএমইএর সভাপতি ফারুক হাসান, স্টাইলিশ গার্মেন্টস লিমিটেড ও অপো মোবাইল (বিডি) ফ্যাক্টরির মালিক সালাউদ্দিন চৌধুরীসহ দেশী-বিদেশী বিভিন্ন বিনিয়োগকারী ও উদ্যোক্তাগণ।
ওয়েবিনারে বক্তাগণ বাংলাদেশকে বিনিয়োগের একটি আকর্ষণীয় স্থান উল্লেখ করে বিনিয়োগে বিভিন্ন বাধা দূর করার বিষয়ে আলোচনা করেন।
