×

কঠোর লকডাউনে পাল্টে গেছে চারঘাট উপজেলার দৃশ্যপট

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে তৃতীয় দিনে চলছে কঠোর লকডাউন। চলমান লকডাউনের কারনে পাল্টে গেছে চারঘাট উপজেলার দৃশ্যপট। থমথমে রাস্তাঘাট, দোকানপাঠ বন্ধ, রাস্তায় নেই কোন যানবাহন। লকডাউনের প্রথমদিনে সরকারী ছুটি ও সারাদিন বৃষ্টিপাত হওয়ার ফলে লকডাউন কাযকর হওয়াতে বড় ভুমিকা পালন করে। দ্বিতীয় ও তৃতীয়দিনে আইনশৃংখলা বাহিনীর সদস্যগন সেনাবাহিনী, বিজিবি,পুলিশদের উপজেলার প্রধান প্রধান সড়কে টহল দিতে দেখা গেছে। কিছু রিকশা ও ভ্যান চলাচল করলেও ভারি কোন যানবাহন রাস্তায় চলাচল করতে দেখা যায়নি। পাশাপাশি আনসার বাহিনীর সদস্যরা ইউনিয়নভিত্তিক ছোট ছোট হাট বাজারগুলোতে লকডাউন সফল করতে দায়িত্ব পালন করতে দেখা গেছে। হাটবাজারগুলোতে ঔষধসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ছাড়া অন্যান্য দোকানপাট বন্ধ রয়েছে।

কঠিন লকডাউন পালনে উপজেলা প্রশাসন, পৌরসভা ও মডেল থানার পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিংসহ করোনা সংক্রামন প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে। লকডাউন উপেক্ষা করেও চারঘাটের বিভিন্ন বাজারে কিছু দোকান পাট খুললে ভ্রাম্যমান পরিচালনা করে ৫টি মামলায় ১৫ হাজার ৫শত টাকা জরিমান করেছেন আদালতের নিবাহী ম্যাজিস্টেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিয়তি রাণী কৈরি।