মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ সারাদেশের জয়পুরহাটের পাঁচবিবিতেও লক ডাউন বাস্তবায়নে ৩য় দিনেরও কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। এসময় রাস্তায় চলাচলকারী যানবাহন ও পথচারীদের কঠিন জবাবদিহিতার মধ্যে পড়তে হচ্ছে। সরকার ঘোষিত লক ডাউনের নির্দেশনা অমান্যকারীদেরও গুনতে হচ্ছে অর্থ জরিমানা। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের জারিকৃত কঠিন লকডাউন বাস্তবায়নে সিভিল প্রশাসনের পাশাপাশি পুলিশ-বিজিবি আর্মি মোতায়েন করা হয়েছে।
গত ১লা জুলাই থেকে শুরু হওয়া ৭দিনের লক ডাউনের আজ শনিবার ৩য় দিনেও পাঁচবিবি প্রশাসন নিরলসভাবে ভূমিকা পালন করে আসছেন।
পাঁচবিবি উপজেলার নির্বাহি অফিসার মোঃ বরমান হোসেন এর নেতৃত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশিক রেজা ও পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র দেব, উপজেলার গুরুত্বপূর্ণ স্থান ও হাট-বাজার গুলোতে ভ্রাম্যমান চেক পোস্ট বসিয়ে সরকারী নির্দেশনার বাস্তবায়ন নিশ্চিত করছেন। পাশাপাশি পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর সদস্যরা উপজেলায় তাদের অব্যহত রেখেছেন।
এদিকে সরকারের সিদ্ধান্তকে উপেক্ষা করে যারা ঘোরাফেরা করছেন, তাদেরকে করোনা ভাইরাস সংক্রমণের বিষয়ে সচেতন করা সহ মাস্ক পরিধান না করে বাহিরে আসার জন্য অর্থ জরিমানা করেছেন ।
যে সকল যানবাহন লকডাউন চলাকালীন নিষিদ্ধ করা হয়েছে সেই সমস্ত যানবাহন গুলো আটক করা হয়েছে।
অপরদিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট বরমান হোসেন জানান, যে কোন মূল্যে লক ডাউনে সরকারী নির্দেশনা বাস্তবায়ন করা হবে ।
