×

পাঁচবিবিতে যায়যায় দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) : জয়পুরহাটের পাঁচবিবিতে দৈনিক যায় যায় পত্রিকার ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে পৌর প্রেসক্লাব মিলনায়তনে যায় যায় দিন ফ্রেন্ডস ফোরামের সদস্য সচিব ছড়াকার সাজেদুল ইসলাম টিটুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট।

বক্তব্য রাখেন সাংবাদিক আমিনুল ইসলাম দুলাল,প্রভাষক শাহেদুল ইসলাম শাহাদৎ, ইদ্রিস আলী, মতিউর রহমান, জাহাঙ্গির আলম, আতিকুর রহমান পান্না, কামরুল মতিন মিলন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক যায়যায় দিন পত্রিকার পাঁচবিবি উপজেলা প্রতিনিধি প্রভাষক আহসান হাবিব। শেষে কেক কাটা হয়।