×

করোনায় আক্রান্ত-মৃত্যু দুইই বেড়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : দেশে নতুন করোনা রোগী শনাক্ত ও মৃত্যুর সংখ্যা দুটিই বেড়েছে।

গত ২৪ ঘন্টায় ১ হাজার ৭৩৩ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে করোনায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছিল ১ হাজার ৬৯৯ জন। আর মৃত্যু হয়েছিল ১৬ জনের।

দেশে এখন পর্যন্ত মোট ৪ লাখ ২৫ হাজার ৩৫৩ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬ হাজার ১২৭ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৩ হাজার ১৩১ জন।

জনস্বাস্থ্যবিদেরা বলছেন, দেশের করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যে সরকার আশঙ্কা করছে, শীতে আবার সংক্রমণ বেড়ে যেতে পারে। টিকা আসার আগপর্যন্ত নতুন এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের মূল উপায় হলো স্বাস্থ্যবিধি মেনে চলা। মাস্ক পরা, কিছু সময় পরপর সাবান-পানি দিয়ে হাত ধোয়া, জনসমাগম এড়িয়ে চলা ও সামাজিক দূরত্ব মেনে চলা।