মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) : জয়পুরহাটের পাঁচবিবিতে আলম হোসেন চঞ্চল (৪৫) নামের মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ইউপি সদস্য নিজ শয়ন ঘরের আড়ার (বরগা) সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার ভোরে ঘটনাটি ঘটে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আমিরপুর গ্রামে।
নিহত চঞ্চল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ধাপের আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি । তাঁর বাবার নাম সামছুদ্দিন মন্ডল।
নিহতের পরিবার সূত্রে জানায়, প্রতিদিনের মত রাতে খাবার খেয়ে বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে। রাতের কোন এক সময় নিজ শয়ন ঘরের আড়ার (বরগা) সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে আত্মহত্যা করে। ঘুম থেকে না উঠায় তার মেয়ে মুনিশা ঘরের দরজায় গিয়ে ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় চিৎকার করলে পরিবারের সদস্যরা এসে ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে লাশ নিচে নামায়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত করে জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্য।
