×

কেউ খোঁজ রাখেনি ! করোনায় আক্রান্ত সাংবাদিক ওবায়দুল

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : গত ৯ বছর যাবত রাজশাহী জেলায় বিভিন্ন বাংলা ও ইংরেজী মাধ্যমে কাজ করে আসছেন সাংবাদিক ওবায়দুল ইসলাম (রবি)। সম্প্রতি জেলার চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মাধ্যমে করোন পরিক্ষায় পজিটিব রেজাল্ট আসে। তারপর থেকেই হতাশায় দিন অতিবাহিত হচ্ছে সাংবাদিক ও তার পরিবারের। সরকারীভাবে কোন ধরনের সহযোগিতা এই পর্যন্ত সাংবাদিক পরিবারের কাছে আসেনি।

পারিবারিক সূত্রমতে,গত ৫ জুন থেকেই একটু জ¦র অনুভতি হতে থাকে ওই সাংবাদিক রবির। প্রতিনিয়িনত জ¦র বেশি হওয়ায় গত ১৩ তারিখ চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টেস্ট করান হয়। একই সময় সাংবাদিক ও তার স্ত্রী রেবেকা সুলতানা (জলি) করোনার উপস্থিতি পরিক্ষা করালে উভয়ের ফলাফল পজিটিব আসে।

স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক আতিকুর রহমান এবং শঙ্কর উভয় মিলে চিকিৎসা পরামর্শ দিয়েছেন। তারপর থেকেই চারঘাট বাজার থেকে ঔষধ ক্রয় করে তা সেবন করছেন সাংবাদিক ও তার পরিবার। অসুস্থ সাংবাদিক ওবায়দুল ইসলাম (রবি) চারঘাট পৌরসভার ৪ নং ওর্য়াডের কুঠিপাড়া গ্রামের গোলাম রসুল ও মাতা সাহিদা বেগমের বড় সন্তান। সে দুই সন্তান ও একটি স্ত্রী নিয়ে এই গ্রামে বসবাস করে আসছেন।

সাংবাদিক ওবায়দুল ইসলাম (রবি) এর পেশাগত কাজে কোন ধরনের অসচ্ছতা নেই। সরকারী ও বে-সরকারী বিভিন্ন দপ্তরে তার পেশাগত দায়িত্বের সময় কোন ধরনের অসদাচরন পরিলক্ষিত হয়নি। জেলা ও উপজেলার বিভিন্ন গনমাধ্যম সহকর্মীদের সাথেও তার যোগাযোগ এবং আচরণ সন্তোষ জনক রয়েছে এমনটাই প্রমান বহন করে। বর্তমান সে বহুল প্রচলিত দৈনিক ভোরের কাগজ ও এশিয়ান এজ পত্রিকায় রাজশাহী জেলায় কর্মরত আছে এবং পাশাপাশি বেশ জনপ্রিয় অন-লাইন র্পোটালে কাজ করছে। ইতোপূর্বে আনন্দ টিভিতে ষ্টাফ রির্পোটার হিসবেও কাজ করেছেন তিনি।

সার্বিক বিষয়ে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তার চিকিৎমক আশিকুর রহমান সাথে এবং কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলে জানাযায়, করেনা পজিটিব এর চুড়ান্ত পর্যায়ের রোগীদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। উপজেলা পর্যায়ে তেমন কোন উন্নত চিকিৎসাসেবার ব্যবস্থা নেই। অপরদিকে উপজেলা চেয়ারম্যান, পৌরসভা মেয়র এবং স্থানীয় কোন দলিয় নেতার কোন ভূমিকা পরিলক্ষিত দেখা যায় নি। তবে চারঘাট-বাঘা এমপি’র পক্ষ থেকে কিছু নেতার মাধ্যমে মাস্ক বিতরণ করার ছবি ফেসবুকে ভাসমান রয়েছে।