×

চারঘাটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পিতা-মাতার আসু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মাইনুল হক সান্টু, চারঘাট (রাজশাহী) : রাজশাহীর চারঘাটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলম এমপির পিতা-মাতার আসু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ভায়ালক্ষীপুর ইউনিয়নের ডাকরার পাগলপাড়া মোড়ে বাদ মাগরিব দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামীগের সভাপতি আবুল হাশেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভায়ালক্ষীপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, সামজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী রাজু আহমেদ বাচ্চু ।

এসময় উপস্থিত ছিলেন ভায়ালক্ষীপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ইউসুফ আলী, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক এডভোকেট মকসেদ আলী, সাবেক ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক শাহাজামাল, সংক্ষিত মহিলা ইউপি সদস্য ময়না খাতুন, মহিলা যুবলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি সুমি আক্তার, ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম, ধর্ম বিষয়ক নেতা হায়দার আলী, ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক জাহিদ হাসান শুভসহ এলাকার বিভিন্ন সর্বস্তরের পেশাজীবি ও নেতাকর্মী।

উল্লেখ্য যে, করোনার দ্বিতীয় ঢেউ এ গত ৯ই জুন দুপুরে রাজশাহী মেডিকেল হাসপাতালে করোনা পরিক্ষায় প্রতিমন্ত্রীর পিতা ও মাতার করোনা পজিটিভ আসে। এখবর পেয়ে উপজেলার বিভিন্ন মসজিদে মসজিদে তাদের আসু রোগমুক্তির জন্য দোয়া ও মিলাদ দেয়া হয়।