×

যুবকের শরীরে আগুন লাগানোর ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক : ‘যদি পুড়িয়ে নিজেকে শুধরানো যায়, তবে তাই হোক !’ নিজের ফেইসবুকে এ কথা লিখে লাইভে এসে সত্যি সত্যি তেল জাতীয় কিছু শরীরে ঢেলে আগুন লাগাতে দেখা গেছে একজন যুবককে। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে ফেইসবুকে।

২ ঘন্টা পূর্বে রাজানগর ঢাকা বাংলাদে’ এই ঠিকানায় ঘটা এই ভয়ংকর ঘটনা ঘটিয়েছেন এসকে প্রশান্ত নামের ফেইসবুক থেকে এক যুবক।

যুবকের ফেইসবুক ফ্রেন্ড লিষ্টে এই প্রতিবেদকের মত ৪ হাজারের উপর বন্ধু রয়েছে। সেখানে গাজীপুরের অনেক পরিচিত মুখও দেখা গেছে।
ফেইসবুক লাইভে দেখা যাচ্ছে, হিন্দি প্রেমের গান তেরি ইশক মে.. শুনতে শুনতে যুবক প্রশান্ত প্রথমে একটি সিটারেটে দ্রুততার সাথে একটা টান দিয়ে সিগারেট ছুড়ে ফেলছে। বাম হাতে একটি দেয়াশেলাই বক্স। পরে একটি বোতলে আনা তেল জাতীয় তরল গল গল মাথায় ও শরীরে ঢালা হলো। তারপরই উদ্ভ্রান্তের মত দেয়াশলাই থেকে কাঠি জ¦ালিয়ে পায়ের তেল ভেজা প্যান্টে আগুন ধরিয়েছে।

মুহুর্তেই দাউ দাউ আগুন জ¦লে উঠে। আগুন ধরতেই উঠে চিৎকার করতে শুরু কের। এসময় পাশ থেকেও এক নারীর চিৎকার চেঁচামেচি করতে শুনা গেছে। এরপরই ফেইসবুকের লাইভ শেষ।