×

গণতান্ত্রিক স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে সিবিও সম্প্রদায়ের মতবিনিময়

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে বেসরকারী উন্নয়ন সংস্থা ডাক দিয়ে যাই এর আয়োজনে গণতান্ত্রিক সুশাসনে নীতিমালা বাস্তবায়নের লক্ষে স্থানীয় প্রশাসন ও স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে সিবিও সম্প্রদায়ের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৩১ মে উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইন্দুরকানী উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এম মতিউর রহমান।

এসময় সরকারী দপ্তরে কর্মকর্তাগণের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা হুমায়রা হেমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম।

জেলা নেটওয়ার্ক ও সিবিওদের মধ্যে বক্তব্য রাখেন জেলা নেটওয়ার্কের সভাপতি আলমগীর কবির মান্নু, জেলা নেটওয়ার্কের যুগ্ন সম্পাদক দিবাকর দত্ত পুলিন, সিবিও সদস্য নিগার সুলতানা, সেলিনা বেগম, পরিতোষ হালদার প্রমুখ।

এসময় বক্তারা কৃষি প্রনোদনা সরকারী সহায়তার সুষ্ঠ বন্ঠন নিয়ে আলোচনা করেন এবং কৃষি ও মৎস চাষের ক্ষয়ক্ষতি রোধে তিন দিক নদী বেষ্টিত ইন্দুরকানী উপজেলার টেকসই বেরীবাধ করার জন্য সুপারিশ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন প্রকল্পের কো-অর্ডিনেটর জিল্লুর রহমান।