×

চারঘাটে নিম্নমানের উপকরণ দিয়ে তৈরী হচ্ছে সড়ক

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী রাজশাহীর চারঘাট উপজেলায় সড়ক নির্মাণে নিম্ন মানের উপকরণ ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। উপজেলা প্রকৌশলী দপ্তরের অবহেলার কারনে ঠিকাদারদের দৈরাত্ব প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এমনটায় ভোরের কাগজ প্রতিনিধিকে জানান স্থানীয় সচেতন জনগন ও আ’লীগের বিভিন্ন সংগঠন।

বর্তমান আ’লীগ সরকারের উন্নয়নের ধারাবহিকতায় সারাদেশে ছোঁয়া লেগেছে। চারঘাট উপজেলা তার ব্যতিক্রম নয়। সম্প্রতী রাজশাহী ক্যাডেট কলেজ প্রধান ফটক থেকে মুক্তারপুর ট্রাফিক মোড় পর্যন্ত ২ কিঃমিঃ পাকা সড়কের নির্মাণ কাজ শুরু করেছে ন্যাশনাল ট্রার্ডাস এর প্রপাইটার লিটন। কিন্ত ওই সড়কের নির্মাণ কাজের উপকরণ নিম্ন মানের হওয়ায় অভিযোগ তুলেছেন স্থানীয় ও দলিয় নেতা কর্মীরা। স্থানীয়দের অভিযোগ সূত্রমতে অনুসন্ধানে দেখাযায়, উপজেলার অবৈধ ইটভাটার নিম্নমানের ইট ব্যবহার করে পাকা সড়ক তৈরী করছে। ইতোমধ্যে ১.৫০ কিঃমিঃ সড়কের এজিং এর কাজে ওই সকল ইট ব্যবহার করা হয়েছে এবং সড়ক স্থায়ীত্ব করার জন্যও নিম্নমানের ইটের মিশ্রন তৈরী করছে দিনমজুররা।
রবিাবর দুপুরে আ’লীগ আঞ্চলিক কার্যালয়ে উপজেলা আ’লীগ সভাপতি আনোয়ার হোসনে, ছাত্রলীগ সভাপতি আল-মামুন তুষারসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীরা দৈনিক ভোরের কাগজকে বলেন, কোটি কোটি মানুষের কষ্টে অর্জিত অর্থের ভ্যাট ট্রাক্স দিয়ে দেশ ও মানুষের কল্যানে বিভিন্ন স্থাপনা বাস্তবয়ন করছে সরকার। কিন্ত কিছু অর্থ লোভি ঠিকাদার তাদের সম্পদ বৃব্ধি করার প্রতিযোগিতার কারনে নির্মাণ কাজ টিকশয় হচ্ছে না। রাজশাহী ক্যাডেট কলেজ মোড় থেকে মুক্তারপুর ট্রাফিক মোড় পর্যন্ত ২কিঃমিঃ পাকা সড়কের নির্মাণ কাজ গত ৬ ডিসেম্বরে শুরু হওয়ার কথা থাকলেও প্রায় ৬ মাস বিলম্ব করে কাজ আরাম্ব করেছে নিয়োগ প্রাপ্ত ঠিকাদার ন্যাশনাল ট্রের্ডাস। নিম্ন মানের ইট এবং অদক্ষ জনবল দিয়ে কাজ পরিচালনা করছে। এবিষয়ে ঠিকাদার লালন বলেন, তার অজানতে ইটভাটা থেকে নিম্ন মানের ইট পাঠানো হয়েছে। তিনি ওই ইটের বিষয়ে জানার পরে, ভাল মানের ইট ও প্রয়োজনিয় উপকরণ ব্যবহার করে সড়ক তৈরী করার জন্য তাগিদ দিয়েছেন।

উপজেলার যে কোন সড়ক নির্মাণে টিকশয় নয় এমন কোন উপকরণ ব্যবহার করা যাবে না। উপজেলা প্রকৈশলী দপ্তর কর্তৃক প্রতিনিয়ত চলমান কাজের পরির্দশন করা হচ্ছে। রাজশাহী ক্যাডেট কলেজ থেকে মুক্তারপুর ট্রাফিক মোড় পর্যন্ত ২.৮০ কিঃমিঃ পাকা সড়ক তৈরীর কাজ সম্প্রতী শুরু হয়েছে। ওই সড়কের কাজ নিয়ে কিছু অভিযোগ উঠেছে। তবে ঘটনাস্থল গিয়ে নিম্ন মানের উপকরণ ফেরত পাঠানো হয়। সর্বপরি ওর্য়াকসিট অনুযায়ী সড়ক নির্মাণ করা হবে। ওই সড়কের ব্যায় ধরা হয়েছে (১,৩৩,১১৬৭৬) ০১ কোটি ৩৩ লক্ষ ১১ হাজার ৬৭৬ টাকা। গত ৬ ডিসেম্বর মাসে কাজ শুরুর কথা ছিল এবং শেষ হবে ১৫ জুন ২১ তারিখে।