×

পাঁচবিবিতে আইন শৃংখোলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা: “মুজিব বর্ষের অঙ্গীকার, পলিশ হবে জনতার” এই প্রতিপাদ্য বিষকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে আইন শৃংখোলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পাঁচবিবি থানার আয়োজনে আজ বুধবার বৈকাল ৪ ঘটিকায় থানা অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেবের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা।

অন্যান্যদের আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর ছিদ্দিক মন্ডল, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, সার্কেল এসপি ইশতিয়াক আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাজিনারা টুনি, ভাইস চেয়ারম্যান, সোহরাব হোসেন মন্ডলসহ উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃদ।