রাজন্য রুহানী , জামালপুর: জামালপুরের তুলশীরচর এলাকার ব্রহ্মপুত্র নদের পার থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
মঙ্গলবার (১৮ মে) দুপুর ১২ টার দিকে সদর উপজেলার তুলশীরচর ইউনিয়নের ছাতিয়ানতলা থেকে লাশটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে নদের পার দিয়ে চলাচলরতরা ওই নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। নরুন্দি তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। কেউ ওই নারীর পরিচয় শনাক্ত করতে পারেনি।
নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ টিপু সুলতান জানান, উদ্ধারকৃত মৃত নারীটির বয়স ৩০-৩৫ এর মধ্যে হতে পারে। লাশের মাথার সাথে একটি কলস ছিলো। তার কোনো পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উজান হতে ভেসে এসেছে লাশটি।ময়নাতদন্তের জন্য লাশটি জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
