নিজস্ব প্রতিবেদক, ঢাকা : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ডেডিকেটেড করোনা হাসপাতালের দুই রোগীর শরীরে ভারতীয় ভেরিয়েন্ট করোনাভাইরাস সনাক্ত হয়েছে।
আজ শুক্রবার এ তথ্য জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির।
তিনি বলেন, ‘ভারত থেকে আসা দুজনের মধ্যে আমরা ভারতীয় ভ্যারিয়েন্টের করোনাভাইরাস পেয়েছি। নির্দেশনা মোতাবেক তাদের চেস্ট হাসপাতালে (বক্ষব্যাধি হাসপাতাল) পাঠানো হয়েছে। ভারত থেকে যারা আসছেন তাদের আমরা কঠোর নজরদারির মধ্যে রেখেছি।’
তিনি আরও বলেন, ‘সময়টা যেহেতু চ্যালেঞ্জিং, তাই প্রতি মুহূর্তেই নিজেদেরই আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। আমাদের সবারই করোনা সম্পর্কে সচেতন হতে হবে, মাস্ক পরতে হবে এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ভারতীয় ধরন ছড়িয়ে পড়লে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।’
