×

রাজশাহীতে জেলহাজতে ২শিশু !

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী: রাজশাহীর দুর্গাপুরে হত্যাকান্ডের অভিযুক্ত ৭ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অভিযুক্তদের নিস্পাপ ২টি শিশু সন্তান ও তাদের সাথে হাজতবাস করবে।

গতকাল সোমবার দিবাগত রাতে গাজীপুর সদর কোনাবাড়ী এলাকা থেকে তাঁদেরকে গ্রেফতার করা হয়। জানাযায়, পানবরজ নিয়ে সংঘর্ষে, হত্যাকান্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় নারী-পুরুষসহ ৭ আসামিকে গ্রেফতার করেছে রাজশাহীর দুর্গাপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার পারিলা দক্ষিণ পাড়া গ্রামের আবুল খায়ের (৪৫), বাবু (৩২), ইরানি বেগম (৩৫), সেফালী বেগম (৪৫), পায়রা বেগম, (৩৫), সবুজ (২৬) ও খালেক (৫৫)।
গত ৬ মার্চ উপজেলার পারিলা গ্রামে পানবরজ নিয়ে দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়। নিহতের নাম মাহাবুর রহমান (৩৮)। পরে ওই ঘটনায় নিহতের স্ত্রী জান্নাতুন বেগম থানায় ৮জনকে আসামি করে হত্যা মামলা করেন। ঘটনার পর থেকে মামলার পর আসামিরা পলাতক ছিলেন।

এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলীর নিজ দায়িত্ব নিয়ে মামলার আসামীদের আটকের প্রচেষ্টা করছিলেন। প্রযুক্তির সাহায্যে আসামিদের অবস্থান শনাক্ত করে। গতকাল সোমবার দিবাগত রাতে এসআই জিলালুর রহমান সাঙ্গীও পুলিশ ফোর্স নিয়ে গাজীপুর সদর কোনাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে হত্যা মামলার ৭ জন আসামীকে গ্রেফতার করে পুলিশ। তবে আরও একজন আসামি পলাতক রয়েছে তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে।