×

টঙ্গীতে জাতীয় পার্টির ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক, টঙ্গী : গাজীপুরের টঙ্গীতে পশ্চিম থানা জাতীয় পার্টির উদ্যোগে শুক্রবার বিকেলে আউচপাড়া বেপারিবাড়ি রোডে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

পশ্চিম থানা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি শাহ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম ইউনুসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কেন্দ্রীয় ছাত্রসমাজের সাবেক নেতা সাইফুল ইসলাম খান।

এতে আরও উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা জাতীয় পার্টির সহ-সভাপতি ফকির নজরুল ইসলাম, শাহজাহান সরকার, টঙ্গী পূর্ব থানা জাতীয় পার্টির সাধারন সম্পাদক ওমর ফারুক, জাতীয় সাংস্কৃতিক পার্টির কেন্দ্রীয় নেতা ওমর ফারুক সুজন, ফয়েজ মুন্না, রফিকুল ইসলাম, জাহিদুল ইসলাম বাবু, মিজানুর রহমান, সফিকুল ইসলাম ও সিরাজুল ইসলামসহ টঙ্গী পশ্চিম থানা জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

এসময় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *