মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা: জয়পুরহাটের পাঁচবিবিতে রেলবস্তি সংলগ্ন একটি ঘর থেকে গতকাল (আজ), সোমবার রাত আড়াইটার দিকে ইয়াবা সেবনের দায়ে ২ নারীসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো সীতামাথখুর গ্রামের মৃত-আবুল হোসেনের ছেলে আনিছুর রহমান শিপন (৩৩), মহাজের কলোনীর মৃত-আলী হোসেনের ছেলে জামাল হোসেন (৫০), পূর্ব বালিঘাটা ঢাকাউয়াপট্টির মামুনুর রশিদের মেয়ে সাথী খন্দকার (২০), পূর্ব বালিঘাটা ঢাকাইয়াপট্টির আলিমের মেয়ে আইভি খাতুন (২৩),
পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব বলেন, মাদক সেবনের মামলায় তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
