×

‘হেফাজত নেতাদের পক্ষে সাফাই গাইছেন মির্জা ফখরুল-এমপি হোসনে আরা বেগম’

রাজন্য রুহানি, জামালপুর : ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন হেফাজতের নেতা। দেশের বিভিন্ন স্থানে হেফাজতের নেতাদের গ্রেপ্তারে তার বুক ব্যথায় টনটন করে। নৈরাজ্য ও নৃশংসতার কারণে হেফাজতের নেতারা গ্রেপ্তার হচ্ছেন আর ঘরে বসে তাদের পক্ষে সাফাই গাইছেন মির্জা ফখরুল। হেফাজতের সাথে বিএনপির গোপন কানেক্টিভিটি আছে সেটা তার বিভিন্ন বক্তব্যেই প্রমাণ পাওয়া যায়।’

রোববার (২ মে) দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ নিতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন জামালপুর-শেরপুর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হোসনে আরা বেগম।

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকার জনগণের সরকার। এই সরকারের সামগ্রিক কর্মযজ্ঞে আমরা আজ উন্নয়নশীল দেশের কাতারে। এই উন্নয়নের সাথে যোগ না দিয়ে বিএনপি শুধু আওয়ামী লীগের দোষ খোঁজে।’

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোভিড-১৯ টিকাদান কেন্দ্রে দ্বিতীয় ডোজ নেয়ার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. এএম আবু তাহেরসহ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন