ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী: রাজশাহীর তানোর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সকারে তানোর থানা পুলিশ উপজেলার বংশিধরপুর এলাকার একটি রাস্তার পাশ থেকে ওই লাশটি উদ্ধার করে। নিহত যুবক প্রকাশ (১৯) তানোর উপজেলার কলমা ইউনিয়নের চোরখোর এনায়েতপুর গ্রামের নির্মলের ছেলে।
স্থানীয় পারিবারিক সূত্রে জানা গেছে, ওই যুবক রাজশাহী মহানগরীর একটি হোটেলে বয় এর কাজ করতো। গতকাল বুধবার রাতে প্রকাশ নামের ছেলেটি তার নিজ গ্রামের এলাকার পরিচিত লোকদের সাথে কেরাম বোর্ড খেলছিল। কিন্ত হঠাৎ করেই নিরুর্দেশ হয় প্রকাশ। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে প্রকাশকে । ঘটনার পরস্পর বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে স্থানীয়রা রাস্তার পাশে একটি মরাদেহ পরে থাকতে দেখতে পাই। পরে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্য করা হয়েছে প্রকাশকে। মৃত যুবক তাদের নিখোজ হওয়া তাদের সন্তান প্রকাশ এটা নিশ্চিত করেছে পরিবারের লোকজন এবং বাব ও মা।
তানোর থানার ওসি রাকিবুল ইসলাম এর নেতৃত্বে মৃত সংবাদ পেয়ে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে অসে। পরে মৃত ব্যাক্তির মরাদেহ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালে প্রেরণ করা হয়েছে। প্রথমিকভাবে ধারনা করা হয়েছে অজ্ঞাত কোন ব্যাক্তি ধারাল অস্ত্র দিয়ে প্রকাশের গলা কেটে হত্যা করেছে। এই হত্যার সঠিক তথ্য উৎঘটনে পুরিশ কাজ করছে বলে নিশিশ্চত করেছেন গোদাগাড়ী সার্কেলের সিনিয়র এএসপি আব্দুর রাজ্জাক খান।
