মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পূর্ণ হয়েছে। পাঁচবিবি উপজেলা প্রশাসন কর্তৃক আজ রোববার সকাল ১০টায় নন্দইলস্থ নিজ বাসভবনে বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের কফিনে জাতীয় পতাকা মুড়িয়ে গার্ড অব অনার প্রদান করেন অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেবের নেতৃত্বে একটি চৌকস দল। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি এম এ আশিক রেজা,২নং ধরঞ্জী ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মিছির উদ্দিন প্রমুখ।
তিঁনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্য জনতি রোগে ভুগতেছিলেন। মৃতকালে তিঁনি স্ত্রী ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ৭ নং সেক্টরের অধীন কমান্ডারের দায়িত্ব পালন করেন।
