×

পাঁচবিবিতে বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের ইন্তেকাল

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম (৮৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে রাজিউন। তিঁনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্য জনতি রোগে ভুগতেছিলেন। আজ শনিবার দুপুরে হঠাৎ অসুস্থবোধ করলে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ীতে নেওয়ার ইন্তেকাল করেন তিঁনি । মৃতকালে তিঁনি স্ত্রী ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। ১৯৭১ মহান মুক্তিযুদ্ধে চলাকালীন সময় ৭ নং সেক্টরের অধীন কমান্ডারের দায়িত্ব পালন করেন। আগামীকাল রবিবার সকাল ১০টায় নন্দইলস্থ নিজ বাসভবনে গার্ড অব অনার প্রদান করা হবে জানিয়েছেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মিছির উদ্দিন।

এদিকে বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের মৃত্যুতে শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ২নং ধরঞ্জী ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মিছির উদ্দিন, সাবেক ডেপুটি কমান্ডার মোস্তাফিজুর রহমান। তাঁর নামাজে জানাজা রাষ্ট্রীয় মর্যাদা শেষে অনুষ্ঠিত হবে।