×

নজরুল বিশ্ববিদ্যালয়ে কে জি সুব্রহহ্মণ্যন স্মরণে চিত্র প্রদর্শনী

আশিক আরেফীন, কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছবিশালা বটতলা নামের একটি সংগঠন শিল্পী কে জি সুব্রহহ্মণ্যন স্মরণে চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।

সোমবার(১২ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন বটতলায় পনেরো চিত্র শিল্পীর চিত্রকর্ম নিয়ে চিত্র প্রদর্শনী করা হয়েছে। যেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের চিত্রকর্ম রয়েছে। অনুষ্ঠানটির উদ্বোধন করেন চারুকলা বিভাগের শিক্ষক নগরবাসী বর্মন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ কে এম শামসুদ্দিন চৌধুরী, চারুকলা বিভাগের শিক্ষক তপন কুমার,দ্রাবিড় সৈকত, দিদারুল হোসাইন লিমন প্রমুখ।

প্রসঙ্গত, কে জি সুব্রহহ্মণ্যন ছিলেন পশ্চিমবাংলার একজন শিল্পী যিনি কর্মজীবনে শান্তিনিকেতনে শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন। শিল্প সংস্কৃতি চর্চা ও বোধ নিয়ে আলোচিত একটি নাম ছিলেন শিল্পী কে জি সুব্রহহ্মণ্যন।