নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ভুটান-সিকিম সীমান্তসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, জয়পুরহাট ও রাজশাহীসহ আরও কয়েকটি জেলায় ভূকম্পন অনুভূত হয়েছে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্রের (ইএমএসসি) তথ্যমতে, সিকিমের পূর্বাঞ্চলে সোমবার (৫ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৯টা ১৯ মিনিটে আঘাত হানে এই ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, ভূমিকম্পটির কেন্দ্র সিকিম সীমান্তবর্তী ভুটানিজ শহর সামজিতে এবং উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ৮ দশমিক ৪ কিলোমিটার গভীরে।
ইউএসজিএসের হিসাবে, ভূমিকম্পটি মাত্র পাঁচ মাত্রার ছিল।
