×

পাঁচবিবিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) : জয়পুরহাটের পাঁচবিবিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে পালিত হলো মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস।

আজ শুক্রবার (২৬ মার্চ) পাঁচবিবি উপজেলার উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সামাজিক সংগঠনের অংশ গ্রহনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী দিবসটি পালিত হয়।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে জয়পুরহাট-১ আসনের এমপির পক্ষে পৌর আওয়ামীলীগ, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা প্রশাসন, পাঁচবিবি প্রেসক্লাব, পৌরসভা, পাঁচবিবি থানা সহ বিভিন্ন দল এবং প্রতিষ্ঠান শহীদ মিনারে ফুলের শ্রদ্ধাঞ্জলি জানান।

এসময় পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর ছিদ্দিক মন্ডল, সাধারন সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, পাঁচবিবি থানা অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব প্রমুখ উপস্থিত ছিলেন।