×

সারদা পুলিশ একাডেমীতে স্বাধীনতা দিবস পালিত

মাইনুল হক সান্টু, চারঘাট (রাজশাহী) : রাজশাহীর চারঘাটে বাংলাদেশ পুলিশ একাডেমী সারদায় মহান স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।

বৃহস্পতিবার দিনগত রাত ১২ টা এক মিনিটে ৩১ বার তোপদ্ধনীর মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয় বাংলাদেশ পুলিশ একাডেমীর মহান স্বাধীনতার ৫০ বছর সুবর্ণ জয়ন্তীর কর্মসূচী। এরই ধারাবাহিকতায় সকাল ৮ টায় স্বাধীনতা স্মৃতি স্তম্ভ এবং ৭১ এর বধ্যভুমিতে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন করেন প্রিন্সিপাল খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম। এরপর শহীদ মিনারে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরাবতা পালন ও দোয়া করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন ভুইয়ার সঞ্চালনায় আলোচনা সভা ও স্বাধীনতা যুদ্ধে পুলিশ কর্তৃক রাজারবাগ পুলিশ লাইনে তোলা প্রথম প্রতিবাদের উপর নির্মিত দুইটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ একাডেমী সারদার প্রিন্সিপাল ও অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম। এসময় আরও উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল ও ডিআইজি এস এম আক্তারুজ্জামন, অতিরিক্ত ডিআইজি (ট্রেনিং) মকলেছুর রহমান, অতিরিক্ত ডিআইজি (কারিকুলাম) নওরোজ হাসান তালুকদারসহ বাংলাদেশ পুলিশ একাডেমী সারদায় কর্মরত উর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষনার্থীগন।