×

বেলারুশ শিল্প প্রতিমন্ত্রীর গাজীপুর সিটি কর্পোরেশন পরিদর্শন


নিজস্ব প্রতিবেদক, গাজীপুর :
বেলারুশের শিল্প প্রতিমন্ত্রী দিমিত্রী খারিটনচিক (উসরঃৎু কযধৎরঃড়হপযরশ) এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল গাজীপুর সিটি কর্পোরেশন পরিদর্শন করেছেন।

আজ শুক্রবার বেলা ১১ টায় গাজীপুর সিটি কর্পোরেশনের নগরভবন কার্যালয়ে মেয়র মোঃ জাহাঙ্গীর আলমের সাথে বৈঠক করেন।

বৈঠকে অন্যান্যের মাঝে ভারতে বেলারুশের রাষ্ট্রদুত আন্দ্রে ঝুসাকি ( অহফৎবর জুযবঁংংশু) , সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে মেয়র জানান, বাংলাদেশ ও বেলারুশ সরকারের দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগীতার অংশ হিসাবে গাজীপুর সিটি কর্পোরেশনের উন্নয়নে সহযোগীতা করতে বেলারুশ সরকার আগ্রহী। তারই অংশ হিসেবে সেদেশের শিল্প প্রতিমন্ত্রী সিটি কর্পোরেশনের কার্যক্রম পরিদর্শনে এসেছেন। বৈঠক শেষে প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদুতকে গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শুভেচ্ছা ক্রেষ্ট উপহার দেয়া হয়। পরে বেলারুশ প্রতিনিধি দল মহানগরের সালনা এলাকায় একটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।