×

চারঘাটে বাংলাদেশ পুলিশ একাডেমী সারদায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত


মাইনুল হক সান্টু চারঘাট (রাজশাহী) :
রাজশাহীর চারঘাটে বাংলাদেশ পুলিশ একাডেমী সারদার আয়োজনে ব্যতিক্রমধর্মী ও দৃষ্টিনন্দিত উপস্থাপনায় ”আলোকিত বাংলাদেশ ও আলোকিত মুজিব” শিরনামে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার দিনগত রাত ১২ টা ১ মিনিটে বাংলাদেশ পুলিশ একাডেমী সারদায় এক হাজার মোমবাতির প্রজ্জ্বলনের মাধ্যমে তৈরিকৃত ’আলোকিত বাংলাদেশ ও আলোকিত মুজিব’ প্রদর্শনীর মাধ্যমে জন্মশতবার্ষিকী পালনের শুভ সূচনা করা হয়। এরই ধারাবাহিকতায় মুজিব শতবর্ষকে আরও ব্যতিক্রম করতে ১ শত ফিট মানচিত্র, ১ শত টি মশাল প্রজ্জ্বলন করা হয়।
অতি: পুলিশ সুপার ইমরান হোসেন ভুঁইয়ার সঞ্চালনায় আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রিন্সিপাল জনাব খন্দকার গোলাম ফারুক বিপিএম বার, পিপিএম, অতিরিক্ত আইজিপি। এসময় আরও উপস্থিত ছিলেন, ভাইস প্রিন্সিপাল ও ডিআইজি জনাব এস.এম আক্তারুজ্জামান, অতি: ডিআইজি (ট্রেনিং) জনাব মকলেছুর রহমান, অতি: ডিআইজি(কারিকুলাম) নওরোজ হাসান তালুকদারসহ বাংলাদেশ পুলিশ একাডেমী সারদায় কর্মরত উর্ধ্বোতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান এর জীবনীর উপর আলোকপাত করেন। আলোচনা শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনকৃত প্রশিক্ষনার্থীদেও মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।