ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : রাজশাহীর ৯ টি উপজেলাতে ফসলের মাঠে নতুন গমের শীষ কৃষকের মনে রঙিন স্বপ্নের প্রত্যাশা। আবহাওয়া অনুকূলে থাকায় এই মৌসুমে গমের বাম্পার ফলন হবে বলে দাবি করছেন রাজশাহী কৃষি সস্প্রসারণ অধিদপ্তর।
গত বছর ২৬ হাজার ৫৪১ হেক্টর জমিতে ৯৬ হাজার ৭৫৫ মেট্রিকটন গম উৎপাদন হয়েছে। চলমান মৌসুমে গম চাষ হয়েছে ২৫ হাজার ৪৯৭ হেক্টর জমিতে। গতবারের তুলনায় কম জমিতে আবাদ হলেও গম উৎপাদন ৯৫ হাজার ১০৩ মেট্রিকটন হবে বলে ধারণা করা হচ্ছে। আবহাওয়া অনুকূল থাককায় গমের বাম্পার ফলনের সম্ভাবনা দেখছে কৃষকরা। জেলার পবা, পুঠিয়া ও দুর্গাপুর চারঘাট উপজেলায় গমের সবুজ শীষে কিছুদিন পরে সোনালী রঙ আসবে। কৃষক এখন অপেক্ষায় গম কাটা ও মাড়াই শুরু করার জন্য। এবার ।
কৃষি সম্পাসারণ অধিদপ্তর জানান প্রতি হেক্টরে ৩.৬৫ টন গম চাষ হয়েছে যা বিঘায় গড়ে ১২ মণ গম পাওয়া যাবে। ২৫ হাজার ৪৯৭ হেক্টর জমিতে ৯৫ হাজার ১০৩ মেট্রিকটন গম উৎপাদনের সম্ভাবনা রয়েছে। যার বাজার মূল্য ১৯০ কোটি টাকা। রাজশাহীর পবা, মোহনপুর, বাঘা, চারঘাট ও তানোর উপজেলায় বেশি গম চাষ হয়েছে। বাকি উপজেলায় গম চাষ হলেও খুব বেশি ফসল আশা করা যাবে না। বিগত দিনে গমের চাষাবাদ কম হলেও গত বছরের তোলনায় এবার বেশি জমিতে গম চাষ হয়েছে।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) উম্মে সালমা জানান, আবহাওয়া অনুকূল থাকায় এই মৌসুমে গম চাষ বেশি হয়েছে। রাজশাহীতে ২৫ হাজার ৪৯৭ হেক্টর জমিতে গম চাষ হয়েছে। রাজশাহীতে দেশি জাতের গম বিঘা প্রতি ৮-১০ মণ উৎপাদন হয়। তবে উচ্চ ফলনশীল গম বিঘা প্রতি ১১-১৪ মণ পর্যন্ত আশা করা যায়। গমে দুই থেকে চারবার সেচ দিতে হয়। সার কীটনাশকেরও পরিমাণও অনেক কম। এ বছর লক্ষ্যমাত্রা অর্জন হবে।
রাজশাহীতে গমের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি
