×

পাঁচবিবিতে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট):
জয়পুরহাটের পাঁচবিবিতে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা ছাত্রলীগের ষ্টেশনস্থ দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন শেষে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয় । পরে সেখানে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মীর রেজাউল করিম, আওয়ামীলীগ নেতা দেওয়ান সিরাজুল ইসলাম, জাহিদুল মাস্টার, জেলা পরিষদ সদস্য মামূনুর রশিদ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাসির, সাংগাঠনিক সম্পাদক মেহেদী হাসানসহ সংগঠনের বিভিন্নস্তরের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
অপর দিকের জয়পুরহাট-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড: সামছুল আলম দুদু এমপির পক্ষে পৌর আওয়ামীলীগের সভাপতি এসকে হক ও যুগ্ম সম্পাদক জিহাদ মন্ডলের নেতৃত্বে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়