×

টঙ্গীতে পরিচ্ছন্ন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, টঙ্গী : ‌’পরিস্কার পরিচ্ছন্ন রাখবো, আমরা সবাই সুস্থ্য থাকবো’-এই স্লোগানকে ধারন করে গতকাল শনিবার টঙ্গী নিউ মেঘনা টেক্সটাইল মিলস প্রাঙ্গনে কর্তৃপক্ষের উদ্যোগে পরিচ্ছন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

নিউ মেঘনা টেক্সটাইলস মিলস এর চেয়ারম্যান অধ্যক্ষ জাহিদ আল মানুনের নেতৃেত্ব আয়োজিত কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কারখানার নির্বাহী পরিচালক মিজানুর রহমান, পরিচালক নুরুল ইসলাম, মো. সালাউদ্দিন, আব্দুল আউয়াল, রফিকুল আলম ও শাহাবুদ্দিন প্রমূখ।