×

জেমি ডে কোয়ারেন্টিনে, অনুশীলনে জামাল ভূঁইয়া

জাতীয় দলের অনুশীলনে যোগ দেওয়ার জন্য জামাল ভূঁইয়া ডেনমার্ক থেকে ঢাকায় ফিরেছেন কাল। বাংলাদেশ দলের অধিনায়কের সঙ্গে কাল ঢাকায় এসেছেন কোচ জেমি ডে, সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস। বিদেশি কোচিং স্টাফের সবাই কোয়ারেন্টিনে থাকলেও আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলন করেছেন জামাল।

ঢাকায় পা দেওয়ার পরই জামালের করোনা পরীক্ষা করানো হয়েছে। নেগেটিভ আসায় বাফুফে আজই জামালকে অনুশীলন মাঠে নামার অনুমতি দিয়েছে। করোনা পরীক্ষা করানো হয়েছে জেমি ডেসহ অন্য কোচদেরও। তাদেরও করোনা নেগেটিভ এসেছে। কিন্তু সরকারি নির্দেশনা অনুসারে কোচিং স্টাফের সবাই রোববার পর্যন্ত কোয়ারেন্টিনে থাকবেন।