×

টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের শহীদ মিনার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, টঙ্গী: টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের নবনির্মিত শহীদ মিনার উদ্বােধন করা হয়েছে। শনিবার রাত ১২টা ১মিনিটে ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এড. আজমত উল্লা খানের সভাপতিত্বে এবং কলেজ অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমানের সঞ্চালনায় শহীদ মিনার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব উসমান আলী, উপদেষ্টা আলহাজ্ব কাজী মোহাম্মদ সেলিম, গাজীপুর সিটি কর্পোরেশন ৫৭নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মো: গিয়াস উদ্দিন সরকার, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম, গাজীপুর জজ কোর্টের স্পেশাল পিপি এড. মো: শাহজাহান, ৫৭নং ওয়ার্ড আওয়ামীলীগের আহ্বায়ক আলহাজ্ব আব্দুল বাছেদ খান, সদস্য সচিব আজহারুল ইসলাম বেপারী, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আফিল উদ্দিন, মুকুল সরকার, নজরুল ইসলাম, মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আমান উদ্দিন সরকার, লিটন উদ্দিন সরকার, তানভীর আহমেদ সিদ্দিকী রনি, রাসেদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা সুলতান গাজী, রফিকুল ইসলাম, নিরাশা মন্ডল, মো: আলী মিয়া প্রমুখ।

উল্লেখ্য, দীর্ঘদিন ৩৩ বছর পর টঙ্গী সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে স্থায়ীভাবে একটি শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। যা শনিবার রাত ১২টা ১মিনিটে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।