×

টঙ্গীতে জাতীয় পার্টির আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, টঙ্গী : গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা জাতীয় পার্টির উদ্যোগে পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে আউচপাড়া এলাকায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়।


টঙ্গী পশ্চিম থানা জাতীয় পার্টির আহ্বায়ক হাজী আব্দুস সামাদের সভাপতিত্বে ও সদস্য সচিব বাহারুল ইসলাম ইউনুছের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্য সচিব ও গাজীপুর মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক এম.এম নিয়াজ উদ্দিন।


এতে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টির নেতা সাইফুল ইসলাম খান, ইসরাফিল মিয়া, বাছেদ আলী টিপু, হানিফ মাষ্টার, ফয়েজ আহমেদ মুন্না, আকরাম হোসেন, ওমর ফারুক, সাইফুল আলম সরকার, রফিকুল ইসলাম, শাহ আলম, কাজী কামাল ভুট্টু, হেলাল উদ্দিন, সুজন প্রমুখ।


সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা প্রয়াত রাষ্ট্রপতি পল্লিবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিষ্ঠিত জাতীয় পার্টি করি। আমার নেতা বাংলাদেশের অসংখ্য উন্নয়ন করেছেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে মূল্যায়ন করে রাষ্ট্র পরিচালনা করেছেন। আমরা সেই নেতার রাজনীতি করি। আমাদেরকে এগিয়ে যেতে হবে সম্ভাবনার দিকে। তাই আসুন জাতীয় পার্টির চেয়ারম্যান জনতার বন্ধু গোলাম মোহাম্মদ কাদেরের হাতকে শক্তিশালী করার লক্ষে আমরা সকলে মিলে জাতীয় পাটিকে সুসংগঠিত করতে একযোগে কাজ করি।


অনুষ্ঠান শেষে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে উপস্থিত নেতাকর্মীদের মাঝে বিতরণ করা হয়।