×

কর্মীদের ফেলা ময়লা নিজে পরিস্কার করলেন মেয়র জাহাঙ্গীর আলম (ভিডিও সহ)


নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গ্রীন এবং ক্লিন সিটি হিসেবে গাজীপুরকে গড়ে তুলাই তার স্বপ্ন। গাজীপুর মহানগর আওয়ামী লীগের মিলন মেলা শেষে অনুষ্ঠানস্থলে কর্মীদের ফেলা টিস্যু ও আবর্জনা নিজ হাতে পরিস্কার করে দায়িত্ববোধের পরিচয় দিলেন।

মেয়র জাহাঙ্গীর নিজ হাতে কর্মীদের ফেলা টিস্যু পরিস্কার করছেন এমন একটি ভিডিও তামিম আল মারুফ নামে একজন কর্মীর ফেইসবুকের মাধ্যমে মুহুর্তেই ভাইরাল হয়েছে।

মেয়র জাহাঙ্গীরের অনন্য নজির স্থাপন নিজ হাতে ময়লা পরিস্কার ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

গতকাল বৃহস্পতিবার মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ডে মৈরান এলাকায় দিপালী রিসোর্টে আয়োজিত আওয়ামী লীগের শুভেচ্ছা বিনিময় ও মিলন মেলা অনুষ্ঠানে মেয়র এই অনন্য নজির স্থাপন করলেন।

ভিডিওতে দেখা যাচ্ছে, অনুষ্ঠানস্থলে ঘুরে ঘুরে নেতাকর্মীদের খোঁজ খবর নিচ্ছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র মোঃ জাহাঙ্গীর আলম। এসময় একটি টেবিলে কর্মীদের ব্যবহৃত টিস্যু ছড়িয়ে ছিলো। মেয়র নিজ হাতে তা পরিস্কার করেন। এরপর নীচু হয়ে আশপাশে ছাড়ানো ছিটানো টিস্যু এবং আবর্জনা পরিস্কার করতে শুরু করেন। তার সাথে সাথে অন্যান্য নেতাকর্মীরাও আবর্জনা পরিস্কারে লেগে পরেন।

মোহাম্মদ আলম/এমভি